ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের জনপ্রিয়তা! আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যা হু হু করে কমছে। কয়েক দিনের ব্যবধানে ফেসবুক ও ইনস্টাগ্রামে হাজার হাজার সমর্থক কেকেআরকে আনফলো করেছেন।পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আজকাল–এর তথ্য অনুযায়ী, মোস্তাফিজকে ছাড়ার ঘোষণার পর কেকেআরের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৮ মিলিয়ন থেকে নেমে এসেছে ১৭ মিলিয়নে। অর্থাৎ, অল্প সময়েই প্রায় ১০ লাখ অনুসারী হারিয়েছে দলটি। একই চিত্র দেখা গেছে ইনস্টাগ্রামেও। সেখানে কেকেআরের অনুসারী সংখ্যা ৮ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ১ মিলিয়নে।শুধু অনুসারী কমাই নয়, কেকেআরের পোস্টগুলোতেও বাড়ছে নেতিবাচক প্রতিক্রিয়া। ৩ জানুয়ারি মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া পোস্টটিতে এখন পর্যন্ত দুই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে। এর বড় অংশই ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশন। মন্তব্যের ঘরে বিসিসিআই ও ভারতের ক্রিকেট প্রশাসনকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য সমর্থক।বাংলাদেশি ক্রিকেটভক্তদের একটি বড় অংশ কেকেআরের ম্যাচ ও কনটেন্ট বর্জনের আহ্বান জানাচ্ছেন। ভৌগোলিক এবং আগে সাকিব আল হাসানের দীর্ঘদিনের উপস্থিতির কারণে বাংলাদেশে কেকেআরের সমর্থকসংখ্যা বরাবরই বেশি ছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণার পর সেই আগ্রহ আরও বেড়েছিল।আইপিএলের ইতিহাসে কোনো ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তায় এমন আকস্মিক ধস খুব কমই দেখা গেছে। এখন প্রশ্ন উঠছে, বিশাল এই সমর্থকগোষ্ঠীর আস্থা ফেরাতে কেকেআর ভবিষ্যতে কোনো ব্যাখ্যা বা পদক্ষেপ নেয় কি না। সময়ই বলে দেবে, মোস্তাফিজ ইস্যুর এই প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫ সিঙ্গাপুর ত্যাগ করেছে।শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় Read more

গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা
গত অর্থবছরে শাহজালাল বিমানবন্দরের আয় ৩ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদায়ি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, গত অর্থবছরে বিমানবন্দরটি আয় করেছে প্রায় তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন