গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুকে ধরা দিয়েছেন। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজার নতুন এই লুক চমকে দিল নেটিজেনদের। তবে, রোজার নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। ধর্মীয় বিশ্বাসের কারণে একসময় গান ও অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই কৌতূহলের শেষ নেই। তার ওপর রোজার সাম্প্রতিক খোলামেলা ছবিগুলো ভাইরাল হতেই সেই আগ্রহ ও সমালোচনা আরও তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রোজা আহমেদ সম্প্রতি নতুন লুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন। পোস্ট করার পরপরই ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। তাহসান ভক্তদের বড় একটি অংশ রোজার এই নতুন রূপ দেখে বিস্মিত হয়েছেন।ইনস্টাগ্রামে রোজার অন্যান্য পোস্টের তুলনায় এসব ছবিতে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের সংখ্যা কয়েক গুণ বেশি।পোস্ট করা ছবিগুলোতে প্রায় দুই লাখের কাছাকাছি লাভ রিঅ্যাকশন পড়েছে। শেয়ার হয়েছে প্রায় দশ হাজারের মতো। তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দিয়েছেন। সেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। ক্যাপশনে রোজা ভালোবাসার ইমোজির সঙ্গে লিখেছেন, ‘পাপড়ির আড়ালে লুকানো সিংহাসন।’ছবিগুলোর মন্তব্য ঘরে যেমন প্রশংসা আছে, তেমনি রয়েছে তীব্র সমালোচনাও। কেউ কেউ রোজার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। আবার অনেকে তাহসানের ধর্মীয় অবস্থান ও ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে এসব খোলামেলা ছবির সাংঘর্ষিকতা তুলে ধরে প্রশ্ন তুলেছেন। লাস্যময়ী নাকি খোলামেলা- সেই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই।বিশেষ করে তাহসান ধর্মীয় কারণে বিনোদন জগৎ থেকে দূরে থাকার কথা বলার পর তার স্ত্রীর এমন উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।এদিকে পোস্ট করা ছবির মধ্যে রয়েছে তাহসান-রোজার প্রথম বিবাহবার্ষিকীর কিছু মুহূর্তও। পদ্মফুল ও মোমবাতিতে সাজানো কেক, সাদা ক্রিমে ঢাকা অ্যানিভার্সারি কেক ও গোলাপের তোড়া। এসব দেখে অনেক ভক্তই মনে করছেন, বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ চমক দিয়েছেন তাহসান।গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং একজন সফল উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী।তবে প্রশংসা আর সমালোচনার মাঝেই রোজার এই নতুন লুক এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।প্রসঙ্গত, গত বছরের শেষদিকে নিজেকে শোবিজ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তাহসান। তিনি মুখে লম্বা দাড়িও রেখেছেন। তাই ধারণা করা হচ্ছে তিনি ধর্মীয় অনুশাসনের জীবনের মনযোগী হয়েই শোবিজ ছেড়েছেন। তবে তাহসান অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত-শ্রোতাদের সামনে লাইভ এক কনসার্টে তিনি বলেন, ‘আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই- ‘দূরে তুমি দাঁড়িয়ে’ – এটা দেখতে কেমন লাগে।’সেপ্টেম্বরের সেই ঘোষণার পর থেকেই আর গান ও অভিনয়ে দেখা যায়নি তাহসানকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন
খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন

রাজনৈতিক ও বাণিজ্যিক মিত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে কোনো কথা Read more

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন Read more

দেশের ১০ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস
দেশের ১০ অঞ্চলে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৬ Read more

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা
পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় Read more

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

ঢাকার গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রবিবার (২০ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন