লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি বলেন, আমাদের প্রতীক ‘দাড়িপাল্লা’ নয়, আমাদের প্রতীক ‘ছাতা’। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেব, জামায়াত সেখানে প্রার্থী দেবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে, আমরাও সেখানে দেব না।আজ সোমবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত এখন পরিশুদ্ধ। পরিশুদ্ধ না হলে বীরবিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে গেল কীভাবে? যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে- সেই তরুণদের অধিকাংশ ছিল জামাতের ছেলেরা। যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম- আমরা সবাই একসাথ হয়েছি। সুশাসন দেওয়ার জন্যই আমরা একসাথ হয়েছি।এসময় অলি আমদ বলেন, বাংলাদেশ কীভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে। ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই। দিল্লিতে সিদ্ধান্ত আর বাংলাদেশে কাজ হবে, এই ধরনের বেঈমানি ও মোনাফেকির কাজে আমরা যাব না। তিনি আরও বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না। যারা ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করুন। তাদের বিরুদ্ধে অবস্থান নিন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ
আবারও ৫০ ওভার খেলতে ব্যর্থ বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের কোনো ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এনিয়ে বেশ আক্ষেপের সুরেই বাংলাদেশ Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১
বেনাপোলে ধান রাখার গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় Read more

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন