ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’ সংবাদ প্রতিদিন দিয়েছে, ‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই।’নিউজ ১৮ বাংলার শিরোনাম, ‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক।’ এবিপি আনন্দের খবর, ‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল…’ হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার ২ দিন পরই বড় নির্দেশ ইউনুসের সরকারের।’এনডিটিবি এক প্রতিবেদনে বলেছে, ‘মুস্তাফিজুর রহমান–কেকেআর বিতর্কের জেরে আইপিএল সম্প্রচারে নজিরবিহীন নিষেধাজ্ঞার নির্দেশ বাংলাদেশ সরকারের।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল, কুমিল্লায় ১০ দিনে ২৭ প্রাণহানি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল, কুমিল্লায় ১০ দিনে ২৭ প্রাণহানি

ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের আনন্দযাত্রা এবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিণত হয়েছে যেন মৃত্যুর মিছিলে। গত ১৬ মার্চ থেকে Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট

ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় Read more

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের
ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের

স্বপ্ন পূরণ ও পরিবারের আর্থিক মুক্তির আশায় ধারদেনা করে ১৪ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান। কিন্তু দালালচক্র Read more

টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় শিল্প নগরী টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টঙ্গী পূর্ব ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন