যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে সদর উপজেলার ফতেপুরের দায়তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ বালিয়াডাঙ্গা গ্রামের কোবাদ আলী ছেলে। তিনি মডার্ণ ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর জেলা শাখার ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসের চালক রায়হান (২৫) গণপিটুনির শিকার হয়েছেন। জানা গেছে, মুরাদ হোসেন বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে করে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয় বাসের চালক রায়হানকে গণপিটুনি দেয়।খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও চালককে হেফাজত নেয়। গণপিটুনির শিকার রায়হান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাঘারপাড়া উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে। তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, মুরাদ হোসেন নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস চালক রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ Read more

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

ইরানে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা Read more

সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?
সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?

গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসছে। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে গেল। কলম্বিয়ান উইঙ্গার লুইস Read more

গাজায় নিজ বাহিনীর গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত
গাজায় নিজ বাহিনীর গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার সময় নিজেদের ভুলে ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ ইহুদিবাদী সেনা। শুক্রবার (০৪ জুলাই) Read more

পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!
পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির Read more

ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার
ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার

দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরই মধ্যে প্রার্থিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন