চট্টগ্রামের মিরসরাই উপজেলার মালিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন বয়োবৃদ্ধ দুই সহোদরা—আছিয়া ও খাদিজা। স্বামী-সন্তানহীন এই দুই অসহায় নারীর মাথা গোঁজার মতো কোনো স্থায়ী আশ্রয় ছিল না। বর্ষায় বৃষ্টির পানি, রোদে প্রচণ্ড তাপ আর শীতের তীব্রতা সহ্য করেই কাটছিল তাঁদের দিন।সম্প্রতি ১৩ নম্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নজরে আসে এই মানবিক বিষয়টি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অসহায় দুই নারীর জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে প্রায় এক মাসের প্রচেষ্টায় দুই কক্ষবিশিষ্ট একটি টিনের ঘর নির্মাণ করে দেন।রোববার (৪ জানুয়ারি) মিরসরাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘরটির চাবি অসহায় দুই নারীর হাতে তুলে দেন।চাবি হস্তান্তরকালে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তবে এসব মানবিক কাজ আমরা সচরাচর প্রচার করি না। ভালো কাজের পাশাপাশি ভালো কাজগুলো প্রচার হওয়াও জরুরি, এতে অন্যরাও উৎসাহিত হয়ে মানবসেবায় এগিয়ে আসতে পারে।”নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আছিয়া বলেন,“আগে আমাদের একটা ভাঙা ঘর ছিল—বেড়া ভাঙা, টিনের চালে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলে পানি পড়ে কাঁথা-বালিশ ভিজে যেত। শীতের রাতে উত্তরের বাতাস ঘরে ঢুকে পড়ত, শীত নিবারণ করা অসম্ভব হয়ে যেত। জামায়াতের লোকজন আমাদের জন্য ঘর করে দিয়েছে। এক পাশে আমি থাকব, আরেক পাশে আমার বোন খাদিজা। আমরা তাদের জন্য দোয়া করি।”তিনি আরও বলেন,“আমাদের আরেক বোন আছে, তার ঘরটিও খুব খারাপ অবস্থায় আছে। যদি তার জন্যও একটি ঘর করে দেওয়া যেত, তাহলে সেও ভালোভাবে থাকতে পারত।”এ বিষয়ে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলরা জানান,“আমরা নিজেদের পকেটের টাকা থেকেই এই দুই বোনের জন্য ঘরটি নির্মাণ করেছি। ভবিষ্যতে সামর্থ্য হলে অপর বোনের ঘরটিও করে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট
সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর Read more

ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে Read more

প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন