রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) সকালে দৌলতদিয়ায় হালিম এর মৎস্য আড়ত থেকে শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশ মাছ দুটি কিনে নেয়।স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর ৪ কেজি ওজনের ইলিশ মাছ দুইটি আমি সকালে দৌলতদিয়ার মৎস্য আড়তদার হালিম এর কাছ থেকে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেই। পরে দিনাজপুর এলাকার এক প্রবাসীর কাছে মাছ দুটি ১৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দিয়েছি।তিনি আরও জানান, দৌলতদিয়া মাছ বাজারে বিভিন্ন ধরনের বড় বড় মাছ পাওয়া গেলেও এত বড় ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না। এত বড় ইলিশ মাছ হঠাৎ মাঝেমধ্যে পাওয়া যায়।গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এ বছর পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়লেও এত বড় ইলিশ মাছ সচরাচর পাওয়া যায় না। বড় বড় মাছ পেয়ে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা তা বিক্রি করে অনেক লাভবান ও আনন্দিত হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে চায়: জরিপ
বিএনপিকে ৭০ শতাংশ মানুষ ভোট দিতে চায়: জরিপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপিকে, ১৯ শতাংশ মানুষ জামায়াতকে এবং নতুন দল এনসিপিকে (জাতীয় নাগরিক Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সুরক্ষিত নয় কোনো দেশ, হতে পারে ১৯৭০-এর চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান
কাতারে ইসরায়েলের হামলা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের Read more

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৯০০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন