চলছে পৌষ মাস, এরই মধ্যে হাড় হিম করা শীতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে ক্রমেই যেন তীব্র হচ্ছে শীতের অনুভূতি। এই অবস্থায় গরম কাপড়ে উষ্ণতা খোঁজে সবাই। তবে শুধু গরম কাপড় নয়, এমন কিছু খাবার আছে, যা শরীর গরম রাখতে সাহায্য করে। খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই মিলতে পারে দারুণ উপকার। যেগুলো শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে ঠান্ডা কমাতে সাহায্য করে। শরীরের তাপ উৎপাদনে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেট-সমৃদ্ধ খাবারগুলো হজম হতে বেশি সময় নেয় এবং শরীর গরম রাখতে সাহায্য করে।জেনে নেয়া যাক এমন কিছু খাবার সম্পর্কেশুকনা ফল: শীতে শরীর গরম রাখতে বেশ কার্যকর শুকনা ফল (ড্রাই ফ্রুটস)। কাঠবাদাম, কাজুবাদাম বা আখরোট ভালো চর্বির বিশেষ উৎস। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ও শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। খেজুর ও কিশমিশ খেলেও ভালো ফল মিলবে। শীতপ্রধান দেশগুলোতে নাশতা হিসেবে এসব খাবার প্রাধান্য পায়। আয়রন পেতে খেজুর দুর্দান্ত। গর্ভবতী নারীরা দিনে এক মুঠো শুকনা ফল খেতে পারেন। নবজাতকের মায়েরা (যাঁরা শিশুকে দুধ পান করান) প্রতিদিন এক মুঠো শুকনা ফল খেতে পারেন। সরাসরি খেতে না চাইলে এগুলো দিয়ে তৈরি লাড্ডুও খেতে পারেন। বাচ্চারা যারা শুকনা ফল খেতে পছন্দ করে, তাদেরও প্রতিদিন একটি মুঠো দেওয়া যেতে পারে। শুকনা ফল গুঁড়া করে দুধ বা কুসুম গরম পানিতে মিশিয়েও খাওয়া যায়।বিভিন্ন মসলা: শরীরের উষ্ণতা বজায় রাখতে মসলা একটি কার্যকর উপাদান। যেহেতু আমাদের রন্ধনপ্রণালিতে মসলার ব্যবহার বেশি, তাই এটি সহজেই আমাদের দৈনন্দিন খাবারে মিশে যায়। শরীর উষ্ণ রাখতে পারে যেসব মসলা, তার মধ্যে আছে আদা, জিরা, গোলমরিচ ও দারুচিনি। রান্নার মসলার বাইরেও চা ও স্যুপে আদা ব্যবহার করে খাওয়া যায়। জিরা দীর্ঘ সময়ের জন্য শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তাই আপনার খাবারে জিরা যোগ করতে পারেন। ডিম: ডিমকে বলা হয় ‘শক্তির পাওয়ার হাউস’। ডিম কেবল আপনার শরীরকেই উষ্ণ রাখে না, এতে রয়েছে প্রচুর প্রোটিন ও ভিটামিন, যা আপনার শরীরকে শীতকালে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। তাই এই শীতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে একটি করে ডিম।মধু: কিছুটা গরম পানিতে প্রতিদিন এক চা-চামচ মধু আপনার রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে। মধু আপনাকে সর্দিকাশি থেকে দূরে রাখতে সাহায্য করে। মধু প্রকৃতিগতভাবে উষ্ণ খাবার। নিয়মিত মধু পান এই শীতে আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে।আয়রন সমৃদ্ধ খাবার: আপনার হাত-পা যদি সব সময় ঠান্ডা থাকে, তাহলে আপনার আয়রনের ঘাটতি বা রক্তশূন্যতা থাকতে পারে। শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করার জন্য আয়রন সত্যিই গুরুত্বপূর্ণ। তাই শরীর উষ্ণ রাখতে পর্যাপ্ত পরিমাণে আয়রনজাতীয় খাবার খেতে হবে। লাল মাংস (গরু, খাসি), কলিজা, হাঁস ও মুরগির মাংসেও আয়রন আছে। আয়রন পেতে আরও খেতে পারেন কলা, কচু, ডাঁটাশাক, লালশাক, শিম, শিমের বিচি, কাঁচকলা, চিড়া, ফুলকপির ডাঁটা, ধনেপাতা, কালোজাম, শালগম, পাকা তেঁতুল, মটরশুঁটি, স্ট্রবেরি, তরমুজ, আপেল, পেয়ারা, বেদানা, ওটস, লাল চাল ইত্যাদি। শুকনা ফলের মধ্যে কিশমিশ, কুমড়োর বিচি, খেজুর, আখরোট, বাদামেও আয়রন আছে। এসব খাওয়ার ফলে শরীর ঠিকঠাক আয়রন পাবে আর তার মাধ্যমে বাড়বে উষ্ণতা।তিল: শীতে শরীর গরম রাখতে তিল দারুণ উপকারী। এটি ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর। গুড় ও তিলের লাড্ডু বানিয়ে খেতে পারেন। লেপের নিচে বসে চাল আর তিলভাজা খেতে ভালোবাসেন অনেকে। শরীর গরম রাখা ছাড়াও তিলের অন্য উপকারিতাও রয়েছে। তিল ত্বক ভালো রাখতে সাহায্য করে। চুল লম্বা হতে সাহায্য করে, হাড় ভালো রাখে ও শ্বাসযন্ত্রের রোগের জন্যও দুর্দান্ত কাজ করে।বিভিন্ন তরল খাবার: শরীরকে উষ্ণ রাখতে এই শীতে ধোঁয়া ওঠা মসলা চা কিংবা কফির জুড়ি মেলা ভার। পাশাপাশি রাখতে পারেন বিভিন্ন সবজি ও মুরগি দিয়ে তৈরি স্যুপ। দিনের সব ক্লান্তি মুছে ফেলতে দিনের শেষ ভাগে রাখতে পারেন এক গ্লাস কুসুম গরম দুধ। এসব খাবার আপনাকে ভেতর থেকে উষ্ণতা দেবে। শীত তাড়াতে এর চেয়ে ভালো উপায় আছে কী!গরম ভাত ও শস্যজাত খাবার: ভাত, ওটস, আটার রুটি, ভুট্টা—এগুলো শরীরে শক্তি জোগায় এবং হজমের সময় তাপ তৈরি করে। শীতে গরম ভাত বা খিচুড়ি শরীরকে ভেতর থেকে আরাম দেয়।শীতে খুব ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন: কুসুম গরম পানি পান করুন এবং নিয়মিত গরম খাবার খান। এতে শীতের কনকনে ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ আসছে: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, শিগগিরই প্রতিপক্ষের জন্য ‘বড় চমক’ আসছে। একই সঙ্গে দেশের Read more

ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান
ইসরায়েলের ১৮৯ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের তথ্য প্রকাশ করল ইরান

ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্যও রয়েছে। এগুলো Read more

১৪ জুলাই: নামাজের সময়সূচি
১৪ জুলাই: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৪ জুলাই ২০২৫ ইংরেজি, ৩০ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৮ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ
ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের Read more

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন