কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে থেমে থেমে মোবাইল ফোন ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সেনা ও র‍্যাব সদস্যদেরও নামানো হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।এর আগে সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সে সময় জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীদের আশপাশের শপিংমলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনটি পরিবারসহ অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ সময় যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।সরকারের পূর্বঘোষণা অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার আওতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত হচ্ছে। তবে শুরু থেকেই এ ব্যবস্থার বিরোধিতা করে আসছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ
মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ

অন্যায়ভাবে ভুল অভিযোগে অভিযুক্ত করা এবং দীর্ঘ সময় আটকে রাখায় এক মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চেয়েছে জাপানের পুলিশ ও Read more

রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক
রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে গভীর রাতে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে বনবিভাগের একটি বিট অফিসে সারারাত আটকে রেখে অর্থ Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কুয়েত প্রবাসীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
নবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ শ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন