ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় ঢাকা ত্যাগ করতে পারেনি কোনো ফ্লাইট। একই কারণে ঢাকার আকাশে থাকা প্রায় ছয়টি ফ্লাইটও অবতরণ করতে পারেনি।বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। পরে সকাল ৯টা ৫২ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।’তিনি জানান, মোট ৮টি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট, একটি কলকাতা এবং একটি হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অনুমতি পাওয়ার পর ধীরে ধীরে ফ্লাইটগুলো একে একে রানওয়েতে অবতরণ শুরু করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত
বরিশালে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে যুবক নিহত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত একটি বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও Read more

বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…
২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ Read more

রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ
ইবির ধর্মতত্ত্ব অনুষদে ডিনের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের Read more

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন