রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের করালি নোওসারা, পলাশী ফতেপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সোহেল রানা কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন খের ব্যবসায়ী। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।নিহতের ভাই জানান, গভীর রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের ওপর বিভিন্ন ভাবে শব্দ করতে শুরু করে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা বাইরে বের হলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে এবং সামনে থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাড়ির টিন কেটে সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার স্ত্রী সাহিদা লেপ দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করলেও একাধিক গুলির একটিতে সোহেল রানার কোমরের ওপর বাম পাশে গুলি লাগে, সাথে স্ত্রীর দুই আঙুলও গুলিবিদ্ধ হয়।গুলিবর্ষণ শেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বাঘা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন Read more

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সারাদেশে উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। ইতোমধ্যে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ঈদ জামাতের Read more

ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন
ফরিদপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত Read more

অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল চট্টগ্রাম
মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল চট্টগ্রাম

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না সুন্নিজনতা— এমন ঘোষণা দিয়ে উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী Read more

টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন