কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ হয়ে আসছে। যে শিশুটি যে সময়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা , আজ সে সময়ে সে আর নিজে হাঁটতে পারে না—মায়ের কোলে ভর করেই তার দিন কাটছে।নাজমুলের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু গভীর বিশ্বাসে ভরা। সে সুস্থ হয়ে কোরআনে হাফেজ হতে চায়। আল্লাহর কালাম মুখস্থ করে একজন ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে চায় সে। কিন্তু ভয়াবহ এই অসুখ তার সেই স্বপ্নকে থামিয়ে দিতে বসেছে। শিশু নাজমুল সারাদিন শুধু আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ আমাকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাবার জন্য হলে পা দুটো ভাল করে দিন। কোরআর মুখস্থ করার জন্য আমাকে রহমত করুন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আয়ের অবস্থা এতটাই দুর্বল যে নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। অনেক কষ্টে রংপুরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে রংপুরের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা জরুরি। সময়মতো চিকিৎসা না হলে নাজমুল চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।ডাক্তাররা বলেছে চিকিৎসার প্রাথমিক খরচ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হবে।এই অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয়। আল্লাহ সব করার মালিক তবে নাজমুলের জীবন এখন সমাজের হৃদয়বান বিত্তবানদের দয়ার ওপর নির্ভর করছে। শিশু নাজমুলকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাজমুলের মা নাজমা বেগম। নাজমুরের মা বলেন, সবার সামান্য সহায়তায় হয়তো আবার দাঁড়াতে পারবে নাজমুল, হাঁটতে পারবে—আর একদিন কোরআনের হাফেজ হয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে।নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা
হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কাবরেরা

বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি ম্যাচ Read more

দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত Read more

৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল
৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল

মাত্র চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার তিন দেশে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা বদল হলো। কলম্বো ও ঢাকার পর এবার কাঠমাণ্ডুও দেখল Read more

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি
বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

বরিশালে ২ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।সোমবার (০৫ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন