‎‎চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যানসহ ছয় প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।‎শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সিদ্ধান্ত জানান।‎বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নুরুল আমীন এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের।‎অন্যদিকে অবৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জিন্নাত আক্তার, এডভোকেট আহমদ কবির করিম, খেলাফত মজলিশের প্রার্থী আশরাফ বিন এয়াকুব, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, বিএসপির নেতা মুহাম্মদ ওসমান আলী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান তানজিম।‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে গত ২৯ ডিসেম্বর বিএনপি, জামায়াতসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার
বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত খালেদা জিয়ার

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাধারণ Read more

ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন