নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।নাদিয়ার স্বামী নাট্যশিল্পী সালমান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি আরও জানান, তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেহেরুজ নূর সানাহ।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেই সুখবরটি জানান অভিনেত্রী নাদিয়া। পোস্টে বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, তাদের সংসার আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। ওই পোস্টে কন্যাসন্তানের নাম উল্লেখ করা হয় মেহরোজ নূর সানাহ।কন্যাসন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে নাদিয়া লেখেন, আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।উল্লেখ্য, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে যুক্ত হলো নতুন অতিথি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন