ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে কয়েকজনের মৃত্যু হওয়ার তথ্য শোনা গেছে।বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের একটি বার্তাসংস্থা এবং মানবাধিকার সংস্থা কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ ‘বিষয়টি সম্পর্কে জানে এমন সূত্রের’ বরাতে বলেছে, বৃহস্পতিবার সকালে পূর্ব ইরানের লোরদেগানে পুলিশ ও সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।মানবাধিকার সংস্থা হেঙ্গোও বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে কয়েকজনকে হত্যা করেছে।গতকাল বুধবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়। তার নাম আমিরহোসাম খোদায়ারি বলে জানা গেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন।মানবাধিকার সংস্থা হেঙ্গো জানিয়েছে, গতকাল বুধবার ইসফাহান প্রদেশে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়।আজ বৃহস্পতিবার ফার্স প্রদেশের মারভদাশতে বিক্ষোভ হয়। কেরমানশাহ, খুজেস্তান এবং হামেদান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।ইরানে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। এতে করে সেখানকার মানুষের জীবনব্যয় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করেন। যা ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়ছে সঙ্গে সহিংসতাও বাড়ছে।এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছে ইরান সরকার। তবে সংলাপে কি আলোচনা করা হবে সেটি স্পষ্ট নয়।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের মো. হাবিব (২১) নামে এক শ্রমিক Read more

ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরানের রাজধানী তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন