বিপিএলে দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারল না ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচেই এসে ধাক্কা খেল তারা। সিলেট টাইটান্সের বিপক্ষে ভালো শুরু পেয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদেরকে। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়ান সিলেটের আজমতউল্লাহ ওমরজাই। আর ঢাকার হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেন শামীম হোসেন পাটোয়ারি।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। একাদশে দুটি পরিবর্তন এনে দলে ফেরান তাসকিন আহমেদ ও জুবাইদ আকবরিকে। অন্যদিকে সিলেট সুযোগ দেয় আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে।ব্যাটিংয়ে নেমে সিলেটের শুরুটা ছিল একেবারেই হতাশার। রনি তালুকদার ৭ বলে ১১ রান করে ফিরলে দলীয় রান তখন ১৫। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ওয়ান ডাউনে নেমে ব্যর্থ হন, ৭ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া সিলেটকে টেনে তোলেন সামলান পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। ইমন আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নিলেও সাইম ছিলেন বেশ সংযত। ৩৪ বলে ২৯ রান করেন সাইম। আর ইমন ৩২ বলে ৪৪ রান করে আবারও অর্ধশতক ছোঁয়ার আগেই থামেন, মারেন দুটি চার ও দুটি ছক্কা।মাঝে আফিফ হোসেন ধ্রুব ১৩ রান করে ফিরলে সিলেটের ইনিংস আবারও দুলতে থাকে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন তিনি। ইংলিশ তরুণ ইথান ব্রুকসের সঙ্গে জুটি গড়ে ইনিংসের গতি বাড়ান ওমরজাই। ১৫ রানে জীবন পাওয়া এই আফগান অলরাউন্ডার একের পর এক সুযোগ কাজে লাগান। ঢাকার বোলার সালমান মির্জার বলে একাধিক ক্যাচ মিস হওয়ায় আরও স্বস্তি পান তিনি।শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে চার মেরে ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন ওমরজাই। যা এবারের বিপিএলের দ্রুততম ফিফটি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। বিপিএলে প্রত্যাবর্তন ম্যাচে তাসকিন আহমেদ ৪ ওভারে দেন ৪৬ রান।লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। উসমান খান ১৫ বলে ২১ রান করলেও সাইফ, আকবরি, মিঠুন ও নাসিরদের ব্যর্থতায় দ্রুতই চেপে ধরে চাপ। এক পর্যায়ে হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল।ষষ্ঠ উইকেটে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়েন। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না, কেবল ব্যবধানটাই কমে আসে। সাব্বির ১৯ বলে ২৩ রান করেন, মারেন একটি চার ও দুটি ছক্কা। শামীম ছিলেন আরও দৃঢ়প্রতিজ্ঞ। শেষ পর্যন্ত তিনিই জয়ের আশা বাঁচিয়ে রাখেন।শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ২৭ রান। ম্যাচের শুরুতে দুর্দান্ত বোলিং করা আমির সেই ওভারে দিলেন ২০ রান। তাতে উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত ৬ রানের হার দেখতে হলো তাদের। এতে হার নিয়েই মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস, আর দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় সিলেট টাইটান্স।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ Read more

জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা
জবি ভর্তি: তিন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ফি জমাদানের তারিখ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষার ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ Read more

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় Read more

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল
সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২৩ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৩ বার তারিখ পিছিয়েছে। এ মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন