জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র দিয়েছেন।এক বাক্যের ওই পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টির সকল পদ থেকে পদত্যাগ করছি।’ পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দপ্তর সেল ও সকল কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের ও দেশের সেবা করার। তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা
সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে হত্যা করে পালালো সৎ মা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। নিহত Read more

বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
বিদায়বেলায় ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার

ঢাকার উদ্দেশে যাত্রা করার জন্য যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার পর বিদায় ক্ষণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন

বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন