মাদারীপুরে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে ছুরি দিয়ে গলা কেটে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি জাহিদ শেখ (৪০)। তিনি একই এলাকার জাবেদ শেখের ছেলে। গ্রেপ্তার অভিযুক্তের নাম সজীব শেখ (৩৮)। তিনি পাশের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহিদ শেখের সঙ্গে সজীব শেখের মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে পূর্ববিরোধের জেরে সজীব শেখ জাহিদ শেখের বাড়িতে গিয়ে তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সজীবের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদের গলায় এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্ত্রী অভিযুক্ত সজীবকে আটক করে চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, নিহত জাহিদ শেখ ও অভিযুক্ত সজীব শেখের মধ্যে দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের, আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু ও Read more

কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট
কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১
সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত ১

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরহাদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন, Read more

শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
শেরপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বগুড়ার শেরপুরের ছোনকায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ লুটপাট ও শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ এনে Read more

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন