বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকেল ৩টার পর অনুষ্ঠিত হয়।এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় যোগ দিয়েছেন।বেগম জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ সেখানে আনা হয়।এর আগে, সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া জানাজা উপলক্ষে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার Read more

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ Read more

নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ
নায়করাজের প্রয়াণের ৮ বছর আজ

পঞ্চাশের দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও উর্দু চলচ্চিত্রের দাপট তখন তুঙ্গে। ষাটের দশকে তৎকালীন পূর্ব বাংলার সিনেমা হলগুলোতে যখন Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

বিশ্ব বাঘ দিবস আজ
বিশ্ব বাঘ দিবস আজ

বিশ্ব বাঘ দিবস আজ। বন অধিদফতরের আয়োজনে আজ (মঙ্গলবার) ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ স্লোগানে পালিত হবে এই দিবসটি।বাঘের প্রাকৃতিক Read more

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ
অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্প ম্যানেজমেন্ট বিভাগে  ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন