সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে।বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া, রাজনৈতিক জীবনে তার উত্থানসহ গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন।এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে আনা হয়।বুধবার বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ ও আশপাশের এলাকা ছাড়িয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার ও আগারগাঁও পর্যন্ত এলাকায় মানুষের ঢল নামে।জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, কূটনীতিক ও বিএনপির মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে জিয়া উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল
গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল

প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল Read more

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ
ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক Read more

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার Read more

করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা

দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্বীপটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন