সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য গুলশান থেকে নেওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে।বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্স রওয়ানা হয়। সেখানে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় বেগম জিয়ার মরদেহ। সোয়া ৯টার দিকে ছেলের বাসায় পৌঁছায় বিএনপি নেত্রীর মরদেহ। সেখানে নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান
ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ Read more

পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানায় সেনা অভিযান
পটিয়ায় অবৈধ গ্যাস ফিলিং কারখানায় সেনা অভিযান

চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিমের নেতৃত্বে চট্টগ্রাম পৌরসভার ৭ Read more

ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর
ইসরাইলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে অস্ট্রেলিয়া, অভিযোগ নেতানিয়াহুর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন Read more

বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব
বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব

চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক। যেখানে Read more

গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ
গণহত্যা ও নৃশংসতার ভয়াবহ কালরাত আজ

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন