রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে। আহতদের মধ্যে চারজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী ও তাঁর ছেলে সৌমিক হাসান, দেলোয়ার হাসান এবং সাব্বির হাসান। এছাড়া আনসার আলীর স্ত্রী শামীমা বেগম এবং অন্য কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আনসার আলী জানিয়েছেন, সরকারি কম্বল বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকনাজ বেগম তাঁকে ফোন করে কিছু শীতার্ত মানুষকে কম্বল দিতে বলেন। কিন্তু কম্বল বিতরণে গিয়ে দেখা যায়, ধোপাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী সব ১৮টি কম্বল নিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে ধোপাপাড়া বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আনসার আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।ধোপাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী বলেন, ১৮টি কম্বল নয়টি পাড়ার সমন্বয়কের মধ্যে বিতরণ করা হয়েছিল। সংঘর্ষে তাঁর পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত Read more

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় একটি যুদ্ধ অভিযান (Combat Mission) শেষে ফেরার পথে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান জরুরি Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত
মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ পরীক্ষায় ৫ মরদেহের পরিচয় শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ৬ মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ Read more

শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০
শালিসে জরিমানার টাকা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর Read more

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি
গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গামিনী ডি সিলভা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন