ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিণত হয়েছে মাদক কারবারিদের নিরাপদ ঘাঁটিতে। স্থানীয় রোগী ও স্বজনদের অভিযোগ, সপাতাল চত্বর ও আশপাশে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে মাদক কেনাবেচা চলে, যা জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, সপাতালের প্রশাসনিক দুর্বলতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাসপাতাল এলাকায় আনসার বা নিরাপত্তাকর্মী না থাকায় কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজশে মাদকের কারবারি নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাচ্ছে। অনেক সময় তারা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের মধ্যে প্রবেশ করছে। এমনকি প্যাথলজি ল্যাব ও কোর্য়াটারের পাশে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ পাওয়া গেছে।একাধিক রোগীর স্বজন জানান, কিশোর ও তরুণদের লক্ষ্য করেই মাদক কারবারিরা সক্রিয়। হাসপাতালের কোর্য়াটারের পাশে প্রকাশ্যে করা হয় লেনদেন।সূত্র জানায়, হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী আবুল কালাম আজাদের নেতৃত্বে দীঘীদন হাসপাতাল এলাকায় চলে আসছে মাদকের কারবার। বিকেলের পর থেকে উঠতি বয়সী তরুণেরা মাদকের জন্য ভীড় জমায় হাসপাতালের ভেতরের বিভিন্ন এলাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক হরিণাকুন্ডু  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, ‘দীঘদিন ধরে আবুল কালামের নেতৃত্বে হাসপাতালের মধ্যে মাদক ব্যবসা চলছে। তাঁর ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারে না। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হাসপাতাল এলাকায় প্রতিনিয়িত চলছে মাদকের কারবার। এ কারণে রাতের বেলায় রোগী ও স্বজনেরা ভয়ের মধ্যে থাকে।জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি অনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘সরকারি হাসপাতালের মধ্যে মাদকের কারবার এটা সমাজের জন্য সুখকর নয়। এর সঙ্গে ওই হাসপাতালের যাঁরা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাসপাতাল এলাকায় নজরদারি বাড়াতে হবে। নইলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের প্রতিনিয়ত বিপাকে পড়তে হবে।’হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, ‘এ ধরণের কয়েকটি ঘটনা শোনার পর গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হাসপাতালকেমাদকমুক্ত রাখতে আমাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হবে।’এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া  বলেন, ‘আমি এখানে সদ্য যোগদান করেছি। তবে হাসপাতাল প্রশাসন থেকে মাদক কারবারের বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আমরা হাসপাতাল এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি।’তিনি আরো বলেন, ‘শিগগিরই হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হবে। আশা করছি শুধু ওই এলাকায় নয় পুরো হরিণাকুন্ডু  উপজেলাকে আমরা মাদকমুক্ত করবো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার Read more

ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা। বুধবার তাদের মৃত্যুদণ্ড Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ (৪২) নামে এক সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (১২ মে) সকাল ১১টার Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন