সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয়। শোক বার্তায় তিনি বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। মহান আল্লাহ পাক তাঁর বিদেহী আত্মাকে রহম করুন। তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীকালে আমার আব্বা মরহুমের জীবদ্দশায় মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে পর্দার বিধানের বাধ্যবাধকতায় দেখা সাক্ষাত না হলেও তিনি তার স্বামীর মতই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন। পীর ছাহেব কেবলা বলেন, দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মত একজন মান্য, পরীক্ষিত, আপোষহীন, ব্যক্তিত্বের প্রয়োজন ছিল; তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এতে আল্লাহর হেকমত তিনিই ভালো জানেন। হযরত পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সকলকে ধৈর্য্যধারন করার পরামর্শ দেন। দেশের এই ক্রান্তিকালে জনাব তারেক রহমানকে তার মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে তার পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানান। পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গ সংগঠন (যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামা) এর সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড থেকে পরিচালিত তিন সহস্রাধিক দ্বীনিয়া মাদ্রাসা সমূহে কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেন এবং মরহুমার জানাযার নামাজে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমান সাধ্যমত উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন