আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ দুটি আসনে মোট ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন নম্বর ১০৯ (বরগুনা–আমতলী–তালতলী) আসনে ৬ জন এবং সংসদীয় আসন নম্বর ১১০ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বরগুনা-১: এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন: বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি) এর জামাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান।বরগুনা-২: এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন: বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাসেমী, খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. শামীম ও রাশেদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. সোলায়মান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মো. নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন এবং আম জনতা দলের মো. আলাউদ্দিন আকাশ।বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বরগুনা–১ আসনে মশিউর রহমান এবং বরগুনা–২ আসনে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. শামীম রয়েছেন।বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, বরগুনা–১ ও বরগুনা–২ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

সরাইলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
সরাইলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল Read more

বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ
বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের সম্মতি চায় জাতিসংঘ

মানবিক করিডোর করে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছাতে গেলে জাতিসংঘকে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের অনুমতির প্রয়োজন। এটি Read more

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক
বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, বরং দুঃসময়ে পাশে থাকাই যে প্রকৃত বন্ধুত্ব—তা আবারও প্রমাণ করলেন কুমিল্লার মুরাদনগরের একদল যুবক। Read more

‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’
‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ একটি নতুন ধারা যুক্ত করা Read more

দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীবাহী বাস, আহত ৮
দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীবাহী বাস, আহত ৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন