ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের নাম আরাফাত জামান। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা।শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, আটক যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তবে খেলনা পিস্তল নিয়ে কেন তিনি এখানে এসেছেন সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ালেস-এ পড়াশোনা করে।শাহবাগ থানার এসআই মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন।তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যহত রয়েছে।এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
বুধবার-বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার Read more

টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৫)

উইম্বলডনে নারী এককের ফাইনাল আজ। লর্ডস টেস্টের ৩য় দিন ও জ্যামাইকা টেস্টের ১ম দিন আজ।একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ক্রিকেটলর্ডস Read more

গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া
গাজীপুর আদালতে আইজিপি মামুন ও মেজর জিয়া

গাজীপুর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা Read more

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চলমান ডেভিল হান্ট Read more

মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা
মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা

পারিবারিকভাবে এক মাস ১৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূর সাজে স্বামীর ঘরে পা রেখেছিলেন মোছা. ঝুমা আক্তার (১৯)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন