গত ৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।রবিবার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা সত্ত্বেও, সৌদি আরব গত পাঁচ বছর আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে। বহিষ্কারের পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় জানান, ভারতীয়দের এই গণ-বহিষ্কারের পেছনে মূলত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (ওভারস্টে), কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি বা ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো কারণগুলো রয়েছে।  রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের দেয়া তথ্যমতে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের বর্তমান সময় পর্যন্ত সৌদি আরব থেকে রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন, ২০২২ সালে ১০ হাজার ২৭৭ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬ জন, ২০২৪ সালে ৯ হাজার ২০৬ জন এবং ২০২৫ সালের এখন পর্যন্ত ৭ হাজার ১৯ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে কড়াকড়ি থাকলেও সৌদি আরবের তুলনায় সেখানে ভারতীয়দের ফেরত পাঠানোর হার অনেক কম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সেখানে ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ হলেও সৌদি আরবের তুলনায় তা অর্ধেকেরও কম। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর যেমন হিউস্টন (২৩৪ জন), সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক এবং শিকাগোতে এই সংখ্যাটি মাত্র দুই বা তিন অঙ্কের ঘরে সীমাবদ্ধ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া
ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে স্পিডবোট ও ট্রলার নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সাউন্ডবক্সে উচ্চ শব্দে গানের Read more

গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা
গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল Read more

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার Read more

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদান, নিরুপায় বাসিন্দারা শহর ছাড়ছে

গাজার পর এবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। শিশু, বয়স্ক মানুষ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন