ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুপাশে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। আন্দোলনে অংশ নেওয়া জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। পরে তারা বিষয়টি বুঝতে পেরে বিকেল সাড়ে চারটায় অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীতে বাল্কহেড দুর্ঘটনায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বাল্ক হেডে Read more

এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক Read more

সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) Read more

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো?

“আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন