যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এসব হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। পাশাপাশি শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আল জাজিরার।শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে কেঁপে ওঠে কিয়েভ। এ সময় রাজধানীতে প্রায় ১০ ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভের মেয়র ও আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী, হামলায় ৪৭ বছর বয়সী এক নারী নিহত এবং অন্তত ২২ জন আহত হন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত হামলা ‘চলমান’ ছিল। ‘জ্বালানি স্থাপনা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রায় ৫০০ ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে কিয়েভে বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করা হয়।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, রাজধানীর এক-তৃতীয়াংশ এলাকায় কোনো তাপ সরবরাহ নেই। ওই সময়ে কিয়েভে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি তথা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছিল।কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক জানান, হামলার ফলে রাজধানীর আশপাশের এলাকায় প্রায় ৩ লাখ ২০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।এদিকে প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যতে ভূখণ্ড নিয়ন্ত্রণসংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবেন তারা।মস্কো দাবি করছে, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের সেই সব এলাকা থেকে সরে যেতে হবে, যেগুলো প্রায় চার বছরের যুদ্ধে রুশ সেনারা দখল করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় । অন্যদিকে কিয়েভ বর্তমান ফ্রন্টলাইন বজায় রেখেই যুদ্ধ বন্ধ করতে চায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ১০ Read more

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সাধারণ ছুটি থাকবে।এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত
বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত

নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত Read more

হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের Read more

‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন