ভোলার চরফ্যাশনে রান্নার সময় দুর্ঘটনায় দগ্ধ হওয়া গৃহবধূ নাজমা বেগম অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যাওয়ার ১৬ দিন পর তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় তার মৃত্যু হয়। নাজমা বেগম চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজ মিয়ার স্ত্রী। তিনি ১ সন্তানের জনক ছিলেন।জানা গেছে, গেল ১১ ডিসেম্বর নিজ বাড়িতে রান্না করার সময় অসাবধানতাবশত নাজমা বেগমের গায়ের চাদরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই চাদরের আগুনে ঝলসে যায় তার শরীরের বড় একটি অংশ। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়।নাজমার পরিবার জানায়, আগুনে নাজমার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। এতে তার দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন ছিলো। যা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা ছিল না নাজমার পরিবারের। অর্থের অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায় চিকিৎসা। বাধ্য হয়ে তাকে ঢাকা থেকে ভোলায় ফিরিয়ে আনা হয় তাকে।তারা আরো জানায়, ঢাকা থেকে ভোলায় আনার পর নাজমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। শরীল অস্বাভাবিক ভাবে ফুলে যায় এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে অকালে ঝড়ে গেল নাজমার জীবনএরপর বাড়িতেই চলতে থাকে তার যন্ত্রণাদগ্ধ দিন-রাত। প্রচণ্ড ব্যথা, সংক্রমণ আর শারীরিক দুর্বলতায় ধীরে ধীরে নিভে যেতে থাকে জীবনের আলো। অবশেষে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।নাজমা বেগমের মৃত্যুতে পরিবার-পরিজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। স্বজন ও এলাকাবাসীর মাঝে চলছে শোকের মাতম। এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, যদিও ঘটনাটি আমার জানা নেই, তবে দুঃখজনক। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা।গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (৫ Read more

ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা
ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন