রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ইয়াদ আলী তার গোয়াল ঘরের তীরের সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা লাশটি নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পরে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। কিন্তু গোয়াল ঘরের মেঝে থেকে তীরের দূরত্ব কম। এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তাই লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রতিবেশী ও স্থানীয়রা জানান, গোয়াল ঘরের তীরের সঙ্গে রশিতে ঝুলে ছিলেন ইয়াদ আলী। কিন্তু বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, বয়োবৃদ্ধ ইয়াদ আলীর রশিতে ঝুলে আত্মহত্যা করার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই তাকে উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫
আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের Read more

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় Read more

বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু
বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবীদার: বরকত উল্লাহ বুলু

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ Read more

বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়
বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ গোলে আয়ারল্যান্ডকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন