আগামী ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালে প্রকাশিত একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।গবেষণায় দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা পরিচালনার ধরণ পরিবর্তন করলেও এটি উপসাগরীয় অঞ্চলে মানবকর্মীর সামগ্রিক চাহিদা হ্রাস করছে না। বরং এর পরিবর্তে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি ও বেসরকারি পরিষেবা সম্প্রসারণের মতো উভয় দেশেই শ্রমের টেকসই চাহিদাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কারণে শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, উৎপাদন, সরবরাহ এবং নতুন অর্থনৈতিক অঞ্চলে বৃহৎ বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় অনুমান করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে, সৌদি আরবের সম্প্রসারণ পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য আরও প্রায় ৬ লাখ ৫০ হাজার অতিরিক্ত কর্মীর প্রয়োজন হতো। সয়ংক্রিয় ব্যবস্থা বিবেচনা নেয়ার পরও, আগামী বছরগুলোতে দেশটিকে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির মুখে পড়তে হতে পারে।  অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমশক্তির চাহিদা আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মোট কর্মীর সংখ্যা ১২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা সমীক্ষায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে এটিকে দ্রুততম বর্ধনশীল শ্রমবাজারগুলোর মধ্যে একটিতে পরিণত করবে। প্রতিবেদনে বলা হয়, মানবকর্মীর এই ১২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি সমীক্ষায় অন্তর্ভুক্ত বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সৌদি আরবের কর্মীর বৃদ্ধি ১১ দশমিক ৬ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র (২ দশমিক ১), যুক্তরাজ্যের (২ দশমিক ৮ শতাং) মতো প্রধান অর্থনীতিতে এই সম্প্রসারণ অনেক বেশি ধীর। গবেষণাটি পরিচালনা করেছে সার্ভিসনাউ ও পিয়ারসন। সার্ভিসনাউ হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি, যা বিভিন্ন দেশের সরকার ও বড় বড় প্রতিষ্ঠানকে ডিজিটাল ওয়ার্কফ্লো এবং অটোমেশন প্ল্যাটফর্ম সরবরাহ করে। অন্যদিকে পিয়ারসন হলো যুক্তরাজ্যভিত্তিক একটি বৈশ্বিক শিক্ষা কোম্পানি, যা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শ্রমশক্তি মূল্যায়নে বিশেষ পারদর্শী। তথ্যসূত্র: জিও নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

আগামী ৩ থেকে ২৭ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল Read more

ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার
ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অমানবিক বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া Read more

এবার কাতারে হামলা চালালো ইসরায়েল
এবার কাতারে হামলা চালালো ইসরায়েল

এবার কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানায়, ফিলিস্তিনি সশস্ত্র Read more

ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

ভোলায় বিজেপি-বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষের পর ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১ অক্টোবর) Read more

এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন
এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন