কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিতদের আয়োজিত মশাল মিছিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের চন্দু মিয়ার ছেলে। তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। মিজানুর রহমান ছিলেন ত্যাগী, আদর্শিক ও নম্রস্বভাবের রাজনৈতিক কর্মী। দলীয় কোনো সুযোগ-সুবিধা নয়, বরং সংগ্রাম আর সহযোদ্ধাদের পাশে থাকা ছিল তার জীবনের ধারা।জানা যায়, কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে আয়োজিত মশাল মিছিলটি বের হলে হঠাৎ করেই মিজানুর রহমান বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সঙ্গে সঙ্গে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সংবাদে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্টঅ্যাটাক) তার মৃত্যু হয়েছে।মশাল মিছিলের নেতৃত্ব দেন মনোনয়নবঞ্চিত চার নেতা। তারা হলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন।এ বিষয়ে জানতে চাইলে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘সন্ধ্যার পরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে পুরাতন স্টেডিয়াম থেকে মশাল মিছিলটি বের করি। মিছিল চলাকালীন হঠাৎ করে মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমন মৃত্যু আমাদের জন্য খুবই মর্মান্তিক।’এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’এদিকে, মিজানুর রহমানের মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর প্যারাভাঙ্গা মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানকে দাফন করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় পাওনা চাওয়ায় চা বিক্রেতাকে হত্যা, পালাতে গিয়ে গ্রেফতার
নেত্রকোনায় পাওনা চাওয়ায় চা বিক্রেতাকে হত্যা, পালাতে গিয়ে গ্রেফতার

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পুলি নুজ দারিং (৪০) নামের এক চা বিক্রেতাকে হত্যা করা হয়েছে। হত্যার পর পার্শ্ববর্তী Read more

এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প
এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি এখনই এটা শেষ করতে পারেন: ট্রাম্প

বৈঠকে অংশ নেওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে Read more

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন