জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব মাকসুরা নূর।জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন,শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা, জয়পুরহাট স্থানীয় সরকারের উপ পরিচালক উত্তম কুমার রায়, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান। এবার চলতি ২০২৫-২৬ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ২ হাজার ৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা   নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা জানান, গতবারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬২৫ টাকা।বাইরের কেন্দ্রগুলো থেকে ৬১৫ টাকা দরে আখ কেনা হবে। ছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখ চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ
ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ

'গাঙে (নদী) আমাগো সব লইয়া গ্যাছে, আমাগো বাপদাদার ভিটেমাটির উপর দিয়া এহন জাহাজ চলে। চোখের পলকে সব ভাইঙা লইয়া গ্যাছে Read more

মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুরের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের রেস্টুরেন্টের ভেতর খুপড়ি ঘরের ভেতর এক যুবতির Read more

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন
সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

রাজধানীতে সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে সেনাবাহিনীর এক মেজরের জড়িত থাকার অভিযোগ ওঠার Read more

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর Read more

৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম
৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, একাত্তর এবং চব্বিশের দালালদের Read more

ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি
ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি বলেছেন,যিনি প্রধানমন্ত্রী হোন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাঁটিয়ে জনগণের প্রতি স্টিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন