রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনুদানের প্রতিটি লেনদেনের লাইন–বাই–লাইন তথ্য উন্মুক্ত করেন।প্রকাশিত ডকুমেন্টে অনুদানদাতাদের পাঠানো অর্থের তারিখ, সময়, ট্রানজ্যাকশন আইডি এবং টাকার অঙ্ক বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাসনিম জারা জানান, তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জনগণের কাছ থেকে পাওয়া প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এই হিসাব প্রকাশের মাধ্যমে যে কেউ চাইলে নিজ নিজ ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে নিজের দেওয়া অনুদান যাচাই করতে পারবেন। ফলে কোনো ধরনের গরমিল বা অস্পষ্টতার সুযোগ থাকবে না। পাশাপাশি সাংবাদিক, গবেষক বা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান চাইলে এই ডেটা বিশ্লেষণ ও ভেরিফিকেশন করতে পারবে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অর্থায়ন সাধারণত অস্বচ্ছ ও ধোঁয়াশাপূর্ণ থাকে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতেই অনুদানের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, তালিকাভুক্ত প্রতিটি টাকা সাধারণ মানুষের দেওয়া এবং সেই অর্থের দায়ভার সরাসরি জনগণের কাছেই।তাসনিম জারা ফেসবুক পোস্টে দাবি করেন, এই অনুদানের তালিকা প্রমাণ করে যে রাজনীতি করতে কালো টাকা বা প্রভাবশালী গডফাদারের প্রয়োজন নেই। হাজার হাজার সাধারণ মানুষ অল্প অল্প করে সহযোগিতা করলে সেটাই বড় শক্তিতে রূপ নিতে পারে। তিনি এটিকে ‘পিপল-পাওয়ারড ক্যাম্পেইন’-এর বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশেও স্বচ্ছ ও জনগণনির্ভর রাজনীতি সম্ভব—এই উদ্যোগ তার প্রমাণ। তিনি আরও বলেন, ভোটারদের জানার অধিকার রয়েছে তাদের পছন্দের প্রার্থীর অর্থের উৎস কী। এই তথ্য প্রকাশের মাধ্যমে নাগরিকদের সেই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।পোস্টে তাসনিম জারা স্মরণ করিয়ে দেন, মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশের দিন তারা ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি কাজ করে যাবেন।তিনি স্পষ্ট করে জানান, প্রকাশিত ডকুমেন্টে শুধুমাত্র ২৩ ডিসেম্বর রাত ১১টা ৪৩ মিনিট পর্যন্ত বিকাশের মাধ্যমে প্রাপ্ত অনুদানের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরবর্তী সময়ে আসা অনুদানগুলো পরবর্তী আপডেটে যুক্ত করা হবে। একইভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া অনুদানের বিস্তারিত হিসাবও আলাদাভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।অনুদানের পূর্ণাঙ্গ হিসাব সংবলিত ডকুমেন্টটি অনলাইনে উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ তা দেখতে ও যাচাই করতে পারে।রাজনৈতিক অঙ্গনে তাসনিম জারার এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে  গতিশীল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ধামরাইয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ Read more

‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন