ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ, সংগ্রামী জীবন এবং জাতীয় মর্যাদা রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ‘শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তার আদর্শ আজও মানুষকে সাহস ও প্রতিবাদের প্রেরণা জোগায়।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ বিন জসিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, ছাত্রনেতা আশিকুজ্জামান, আশরাফুল ইসলাম নাদিম, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পার হয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জাজনক। প্রয়োজনে ভারত থেকে খুনিদের ফিরিয়ে এনে বিচার করতে হবে। বিচার নিশ্চিত না হলে শহীদদের আত্মত্যাগের মর্যাদা ক্ষুণ্ন হয় বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?
হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?

চ্যাম্পিয়নস  লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডট। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় Read more

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার
ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।মঙ্গলবার (৮ জুলাই) করাচির Read more

‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’
‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’

একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড Read more

দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস
ইসরায়েলের ৩ গুপ্তচরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এই ঘটনাটি গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনে ঘটেছে এবং এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন