দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে উদযাপন করতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। মিজানুর রহমানের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করার পর থেকেই এটি ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথাগুলোতে তারেক রহমানকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও গানটি বিশেষ আলোচনা তৈরি করেছে।তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা বিরাজ করছে, এই গানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনেও তার বিশেষ প্রতিফলন দেখা যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে। তাকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনাস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন
বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের Read more

মিথ্যা মামলার দায়ে শ্বাশুড়ির কারাদণ্ড, আদালতে চাঞ্চল্য
মিথ্যা মামলার দায়ে শ্বাশুড়ির কারাদণ্ড, আদালতে চাঞ্চল্য

মিথ্যা তথ্য ও জাল অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করায় বরগুনার আমতলী উপজেলায় সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে দুই দিনের Read more

উত্তরা আধুনিক মেডিকেলে পরিচয়হীন পোড়া লাশ, পরিচয় মেলেনি
উত্তরা আধুনিক মেডিকেলে পরিচয়হীন পোড়া লাশ, পরিচয় মেলেনি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের ঘটনা Read more

ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াতের আমির
ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ Read more

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা

এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন