মাতৃভূমিতে পৌঁছেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন।এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া ও নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণ শেষে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন—যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী
অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে Read more

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত Read more

মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !

আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত Read more

শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব
শেখ হাসিনার সাক্ষাৎকার আগে রয়টার্সে পড়ি, পরে মন্তব্য: প্রেস সচিব

মার্কিন গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে Read more

চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা
চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা

কক্সবাজারের চকরিয়ায়  মুষলধারে বৃষ্টি হচ্ছে, উক্ত বৃষ্টি প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাত থেকে বিরতিহীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন