দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমান থেকে নেমে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরের সামনে হঠাৎ করেই জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। পরে নিচু হয়ে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে তা পরম মমতায় নেড়েচেড়ে দেখেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।দলীয় সূত্র জানায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুলবাগানের ভেতরে ঢুকে পড়েন তিনি। সেখানে ঘাস ও গাঁদা ফুলের গাছের মাঝে দাঁড়িয়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন। ওই বাসে করেই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বাসে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।এর আগে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তারেক রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশান–২ এর ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক
স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক

সমুদ্র উত্তাল, চারপাশে শুধু পানি আর পানি। একদিকে প্রসববেদনায় কাতর গর্ভবতী মা, অন্যদিকে চিকিৎসা-সেবার ন্যূনতম সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ Read more

৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে Read more

মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন
মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে Read more

প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। মানুষ যার যার কাজে বেরিয়ে পড়ছিল। রাজশাহীর ঘোড়ামারা এলাকার রাস্তাগুলো তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন