রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ টার সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামাল ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়।ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষ থেকে তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্বিপ্তি রাণীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, “মানবিক বিপর্যয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”ক্ষতিগ্রস্ত দ্বিপ্তি রাণী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও এটিএম আজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা তাঁর পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস যোগাবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে

চলতি বছরের ২৩ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করে অর্ন্তবর্তী সরকার। নতুন নীতিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে Read more

৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন তরুণ

ছেলেকে নিয়ে ছিল হাজারো স্বপ্ন। লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, হয়তো বিয়েও দেবে ভালো ঘরে। কিন্তু সব স্বপ্ন Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

আজ থেকে সীমিত আকারে খুলছে সেন্টমার্টিন
আজ থেকে সীমিত আকারে খুলছে সেন্টমার্টিন

৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্টমার্টিনের দুয়ার। তবে Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন