দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানানোর কথা রয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ
অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের Read more

৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে আলোচিত শীর্ষ রোহিঙ্গা ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে গ্রেনেড, মাইন, দেশী-বিদেশী অস্ত্র, গুলি Read more

দল ছাড়লেন এনসিপির আরেক নেতা
দল ছাড়লেন এনসিপির আরেক নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রোববার Read more

হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন