যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরের ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।মিরপুর থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পথে পথে লাখো নেতাকর্মী। সবার গন্তব্য বিমানবন্দর। সড়কে সারি সারি গাড়ির বহর। ব্যানার ফেস্টুন হাতে মিছিলে মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে সড়কে। কুড়িল থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, ব্যাটালিয়ন আনসারসহ সেনাবাহিনী সদস্যদের।নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন রয়েছেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে সাধারণ যাত্রী ও বিদেশগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন যান চলাচল সীমিত থাকার কারণে।জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা। এ ছাড়া তার বাসভবন ও অফিসে থাকবে নিরাপত্তা। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম Read more

২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে Read more

সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার Read more

লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু
লোকসান নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬৩ তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৫-২৬ আখ মাড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন