শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।এরমধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, স্কুল শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের হামলার কারণে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এতে করে তারা হুড়োহুড়ি করে স্কুল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে।বুধবার পাক্কাদ-পাইলিন সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বসেন। এর কয়েক ঘণ্টা আগে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর থেকে পালিয়ে বাস্তুহারা হয়ে গেছেন।আসিয়ান দেশগুলো এ আলোচনায় পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। তবে আজ তারা কোনো ধরনের ব্রেকথ্রু আশা করছে না।আলজাজিরার সাংবাদিক আসাদ বেঈগ কম্বোডিয়ার রাজধানী থেকে জানিয়েছেন, আজকের বৈঠক হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের মধ্যে। এতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন না। ফলে আজ কোনো ধরনের যুদ্ধবিরতির ঘোষণা আসবে না।তবে এ বৈঠকের মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া ঠিক করতে পারে।সূত্র: আলজাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ
স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর প্রকৃতপক্ষে এই প্রথম সকলে মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। Read more

প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন
প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন

জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।বুধবার (৩০) Read more

ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমন পীড়ন চালালে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তেহরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন Read more

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে Read more

২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৬ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন