দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।সম্প্রতি বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মো. শামীম হোসেন সাক্ষরিত একটি পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ নির্দেশনা প্রদান করা হয়।নির্দেশনায় বলা হয়েছে, বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডগুলোতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে যে সকল ব্যবস্থাসমূহ বাস্তবায়ন করার আদেশ প্রদান করা হয় যথা১। কেমিক্যাল শেডগুলোতে সংরক্ষিত নিলামযোগ্য মেয়াদোত্তীর্ণ ও পরিত্যক্ত কেমিক্যাল পণ্য দ্রুত অপসারণ করা।২। কেমিক্যাল শেডগুলোতে পণ্য সংরক্ষণের ক্ষেত্রে স্টোরেজ নীতিমালা ও সেফটি ডাটাশিট গাইডলাইন অনুসরণ করা।৩। ভারতীয় ট্রাক ড্রাইভারদের যত্রতত্র রান্না না করতে দিয়ে রান্নার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা।৪) কেমিক্যাল শেডসহ বন্দরের সকল শেড/ইয়ার্ড এলাকায় প্রত্যেককে নিরাপত্তা গেইটে চেকিংপূর্বক অগ্নিপ্রজ্বালনে সহায়ক লাইটার, ম্যাচ বক্স, দেয়াশলাই ইত্যাদি নিয়ে বন্দরে প্রবেশ করতে না দেয়া। নিষেধ সত্ত্বেও কেউ বন্দর এলাকায় ধুমপান/রান্না করলে তাকে আইনের আওতায় আনা।৫) কেমিক্যাল শেড (শেড ৩২-৩৫) এলাকা ও টিটিআই ইয়ার্ডে প্রবেশ নিয়ন্ত্রণ করা। সংশ্লিষ্ট নয় এমন কারও বন্দরে প্রবেশ বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।৬) কেমিক্যাল শেড (শেড নম্বর ৩২-৩৫) এলাকায় ৭ সদস্য বিশিষ্ট (আনসার-৪ ও নিরাপত্তাকর্মী-৩ জন) এবং টিটিআই ইয়ার্ডে ৫ সদস্যের (আনসার-৩ ও নিরাপত্তাকর্মী-২ জন) যৌথ টহল টিম গঠনপূর্বক সার্বক্ষণিক টহল প্রদান।৭) ফায়ার শাখা কর্তৃক বন্দরের সকল এলাকা নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করা এবং যৌথ টহল টিমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।বন্দর সূত্র ও আলোচিত পত্র থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর-২০২৫ তারিখের স্মারকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি পত্রের নির্দেশনায় বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে এ আদেশ জারি করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মো. শামীম হোসেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আগামী রবিবার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ Read more

ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির
ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো Read more

ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ
ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, Read more

ফুলকপির কাটলেট তৈরির রেসিপি
ফুলকপির কাটলেট তৈরির রেসিপি

কাটলেট খেতে আমরা সবাই পছন্দ করি। শীতের বিকেলের নাস্তায় কাটলেট থাকলে জমে যায় বেশ। শীতের সবজি হিসেবে ফুলকপির নাম শুরুতেই Read more

কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের Read more

রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু
রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ ত্যাগ করলেন প্রিন্স অ্যান্ড্রু

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফরি এপস্টিন কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং নিজের আচরণ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন