বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম।বুধবার (২৪ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন কর্নেল অলি বলেন, ‘বিএনপি এলডিপিকে অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দিয়েছিলাম। কিন্তু তারা সেটিকে গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেননি।’তিনি আরও জানান, ‘এলডিপিকে বাঁচাতে হলেও বিএনপি অন্তত আমাদের শর্টলিস্টটি বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি, শর্টলিস্টের সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কোনো গুরুত্বই দেয়া হয়নি।’এই পরিস্থিতিতে এলডিপি এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ
আবরার ফাহাদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ১৩১ পৃষ্ঠার Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং Read more

‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে বিএনপির আহ্বানের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশে Read more

জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান
জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান

জামায়াত-শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন Read more

মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে সামরিক জোট গঠনের আহ্বান ইরানের
মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে সামরিক জোট গঠনের আহ্বান ইরানের

মিসরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান। সোমবার কাতারে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন