রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত দুই দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছেন, হামলার সময় কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। মাইনুলের বাড়ি রাজশাহীর বাগমারা। তিনি বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করেন।আরেক গ্রেপ্তারকৃত ব্যক্তি কারি মুয়াজ বিন আবদুল রহমান, যিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। ভিডিওতে তিনি হামলার পেছনে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও নিয়াজ মাহমুদ ফারহান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যিনি ফেসবুকে হামলার ছবি শেয়ার করে অন্যদের হামলায় অংশ নিতে উস্কানী দিয়েছেন।গ্রেপ্তার তালিকায় আরও রয়েছেন, আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকার শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)। জাকির হোসেন শান্ত ঘটনাস্থল থেকে লাইভ ভিডিও প্রচার করার অভিযোগে সিটিটিসি গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, হামলার ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে শতাধিককে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া উসকানিদাতা হিসেবে আরও অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে, ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও শনাক্ত করা হয়েছে।পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা প্রদান করে। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টার পৃথক দুটি মামলাও করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে উত্তেজনায় বরিশাল অচল পরিস্থিতি
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে উত্তেজনায় বরিশাল অচল পরিস্থিতি

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ২১তম দিনে আবারও সহিংসতা দেখা দিয়েছে বরিশালে। রবিবার (১৭ জুলাই) বিকেল তিনটার দিকে শের-ই বাংলা Read more

ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না

ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশে এই টিকা কেন ব্যবহার করা হয় না? ডেঙ্গুজ্বর মোকাবিলার উপায় নিয়ে এমন Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন