আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর তার দেশে ফেরা উপলক্ষ্যে ঢাকার ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যোগ দিতে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে এসব বিশেষ ট্রেন সরবরাহ করছে রেলওয়ে। ট্রেনগুলো পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে।আজ সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রেনগুলো চালুর বিষয়ে জানানো হয়।রেলওয়ে সূত্রে জানা গেছে, ১১টি বিশেষ ট্রেন চালুর আবেদন করেছিল বিএনপি। ইঞ্জিন সংকটের কারণে শেষ পর্যন্ত ১০টি ট্রেন বরাদ্দ করা হয়েছে।এছাড়া, সমাবেশে আগতদের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ১৭টি কোচ সংযোজন করা হবে।এদিকে, বিশেষ ট্রেনগুলোর চলাচল নিশ্চিত করার জন্য নিয়মিত চলাচলকারী কিছু ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য বাতিল করা হয়েছে।এই ট্রেনগুলো হচ্ছে— রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)। ট্রেনগুলোর নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।যেসব রুটে বিশেষ ট্রেন:কক্সবাজার থেকে ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা, গাজীপুরের জয়দেবপুর-ঢাকা সেনানিবাস, পঞ্চগড়-ঢাকা, খুলনা-ঢাকা, পাবনার চাটমোহর-ঢাকা সেনানিবাস, রাজশাহী-ঢাকা এবং যশোর-ঢাকা।প্রতিটি ট্রেন বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় এসে কর্মসূচি শেষে আবার নির্ধারিত গন্তব্যে ফিরে যাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ Read more

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও Read more

বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন