হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরগঞ্জ এলাকার বাসিন্দা।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা–সিলেট মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। পরে হবিগঞ্জ পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন ডিসি
আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন ডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট Read more

ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে।আজ Read more

বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার
বাউফলে ট্রলারসহ তরমুজ ডাকাতির পরিকল্পনাকারী গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) ওরফে ডাকাত কামালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের

ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন, তাকে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন