ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি পিস্তল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্ম ফেসবুক আইডি ‘শুভ মিয়াজি’ নামে একটি আইডি থেকে ছাত্রদল নেতার ওই ভিডিও ছড়িয়ে পড়ে।আনোয়ার হোসেন ছোটন উপজেলার বগাদানা ইউনিয়নের আবুল খায়ের টুক্কার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন বিদেশি পিস্তল হাতে একটি কক্ষের ভেতরে ধমক দিয়ে মুখোশ পরা এক নারীর দিকে পিস্তল তাক করে বলেন, ‘এই তুই ধর এতারে। হেতে আকাম করার কারণে হেতের… ভাঙি দিছি! তুই বাঁচতে চাস, না মরতে চাস—আমারে চিনস! এই কথা যদি কোরো বলস, তাইলে ভিডিওটা ছাড়ি দিমু। কথা কী কইছি মনে থাকবো নি।’উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, ‘আনোয়ার হোসেন ছোটন সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন—এটা সত্য। কিন্তু ছাত্রদল তাকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি দেয়নি। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যবস্থা নেওয়া উচিত।’   এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, ‘৫ আগস্টের পর থেকে ছোটনের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এদের কারণে দলের বদনাম হচ্ছে।’সাবেক উপজেলা ছাত্রদলের আরেক নেতা জানান, ‘আনোয়ার হোসেন ছোটন ও তারেক নামে এই দুজন ছাত্রদলের নাম ব্যবহার করে স্থানীয় এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ছোটনের ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় এক মাস আগের। যদিও এটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর Read more

সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে Read more

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন