কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মারুকা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান (৪০),গৌরীপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন (৪০), এবং পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ (৪৫)।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত তিনজনই বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদধারী সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’
দেশের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেল ‘বনলতা এক্সপ্রেস’

দেশের প্রেক্ষাগৃহে অভাবনীয় সাড়ার পর এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও Read more

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা Read more

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক
জীবিকার তাগিদে ইরাকে গিয়ে ৩ টুকরো হলো রাজবাড়ীর যুবক

'আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে আইনা দেন। ওরে ছাড়া আমি কী করে বাঁচবো?' বুক চাপড়ে এভাবেই কেঁদে Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন